প্রশাসন সরলেই বেড়ে যায় নিত্যপণ্যের মূল্য

বিশেষ প্রতিবেদক :
করোনাকে পূঁজি করে কক্সবাজার জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি করেই চলছে। আর সেই চড়া মূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর হয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ঠরা। তারপরও প্রশাসন নড়লেই চড়া দামেই পন্য বিক্রি করছে একশ্রেনীর ব্যবসায়ীরা।
সূত্র জানায়, ১৯ মার্চ থেকে চাল বস্তা প্রতি কমপক্ষে ৪০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। পেয়াজের দাম হয়েছে দ্বিগুন। এছাড়া শুকনো মরিচ, ডাল সহ শুকনো খাবারের দামও বেড়েছে আনুপাতিক হারে। আর সেদিন থেকেই বাজার নিয়ন্ত্রণ রাখতে চষে বেড়াচ্ছে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের কয়েকটি টিম। গতকাল রোববার চাল ব্যবসায়ীদের সর্তক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। কিন্তু তারপরও বেশি দামেই বিক্রি হচ্ছে সকল ধরনের চাল। এর আগে শনিবার অধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের অপরাধে ৬ লক্ষ ১৮ হাজার টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত। তার আগেরদিন শুক্রবার া৩য় পৃষ্ঠার ৫ কলামে দেখুনা
নিত্যপণ্যের মূল্য
(১ম পৃৃষ্ঠার পর)
চড়া দামে দ্রব্য মূল্য বিক্রির দায়ে শহরের বড়বাজারে ৭ জন দোকানদারকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং একজন পাইকারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে ১৯ মার্চ বড়বাজারের ব্যবসায়ীদের চড়া দামে পন্য বিক্রি না করার জন্য সর্তক করে প্রশাসন। কিন্তু প্রশাসন নানামুখী উদ্যোগের পরও বাজার অনেকটা নিয়ন্ত্রনহীন। প্রশাসন নড়লেই অধিক দামে বিক্রি করা হচ্ছে পন্য।
এ বিষয়ে পেষকার পাড়ার নাছির বলেন, গতকাল দুপুরে যখন জেলা গোয়েন্দা পুলিশ চালবাজারে ছিল তখন আমি ২১৫০ টাকা দিয়ে একবস্তা মিনিকেট চাল কিনি। কিন্তু তারা চলে যাওয়ার পর একই বস্তা ২৫৫০ টাকা বিক্রি করেছে দোকানদাররা।
তিনি আরো বলেন, ভ্রাম্যমান আদালত কিবা পুলিশ থাকলে একদাম তারা সরে গেলে অন্যদামে বিক্রি করছে বিক্রেতারা। এনিয়ে প্রতিবাদ করলে বিক্রেতারা একজোট নানাকটু কথা বলে।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া বলেন, গতকাল আমরা ব্যবসায়ীদের সচেতন করেছি, সর্তক করেছি। তাদেরকে বলেছি শতকরা আট টাকা লাভে পন্য বিক্রি করতে। যদি তারা সরকারী এই নির্দেশনা না মানা তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছি।
তিনি আরো বলেন, ক্রেতাদের সচেতন হতে হবে। যতটুকু দরকার ততটুকু কিনতে হবে। অযথা প্রয়োজনের অতিরিক্ত কিনে বাজারে চাপ সৃষ্টি না করলে পন্যের দাম স্বাভাবিক থাকবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণের প্রয়োজনে জেলা প্রশাসন আরো কঠোর হবে। তবে শুধু আইন প্রয়োগ করেই তো সমাজকে বদলানো যায় না। সমাজ বদলাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। সচেতন হত হয় সকলকে। তাই বাজার নিয়ন্ত্রণে ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষকেই সচেতন হতে হবে। আতংক ছড়াবেন না।
তিনি আরো বলেন, করোনা সারাবিশে^র জন্যই একটি সমস্যা। এমন উদ্ভুত পরিস্থিতিতে মোকাবেলায় সকলকে কাজ করতে হবে। তাই প্রয়োজনের অতিরিক্ত পন্য কিনবেন না। তাহলেই বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.