সৌদি আরবে আজ সোমবার থেকে আংশিক কারফিউ জারি

ওয়ান নিউজ ডেক্সঃ সৌদি আরবে আজ সোমবার থেকে আংশিক কারফিউ জারি হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রোববার এ কারফিউ জারির আদেশ দেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ শুরু হবে। কারফিউ চলবে সকাল ৬টা পর্যন্ত। আজ থেকে শুরু হয়ে আগামী ২১ দিন পর্যন্ত এ সান্ধ্য কারফিউ চলবে। করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি আরবের বাদশাহ এ আদেশ জারি করেন।

সৌদি আরবে এখন পর্যন্ত ৫১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো. আল আবদেল আলী।

সৌদি আরবে গত শনিবার আক্রান্ত হন ৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে এরই মধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান।
তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.