সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌরসভার পূর্বপাহাড়তলী ইছুলুরঘোনা জামে মসজিদ কমিটি নিয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে সুন্দর সমাধান দিয়েছেন। পৌরসভার প্যাডে আল্লাহর ঘর মসজিদ পরিচালনায় তিন মাসের জন্য আহŸায়ক কমিটি দেন মেয়র।
বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) কক্সবাজার পৌরসভার প্যাডে মেয়র স্বাক্ষরিত এক অফিস আদেশনামায় পুর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়।
কমিটিতে রয়েছেন- আহবায়ক কবির আহমদ কোম্পানী, যুগ্মআহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মো. সৈয়দ আলম, অর্থ সচিব মোহাম্মদ সেলিম, সদস্য যথাক্রমে- শেখ আহমদ বান্টু, শহিদুল করিম, মো. শাহ আলম।
| |
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.