কক্সবাজার প্রতিনিধি:
দক্ষিন চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক কেন্দ্র ঈদগাহ বাজারের উন্নয়ের স্বার্থে প্রার্থী হয়েছি। নেতৃত্বে আসন দখল করার জন্যে নয়। গত এক যুগ ধরে বাজারবাসির ভোগান্তি লাগবে কাজ করতে নিজেকে উৎসর্গ করতে চাই। সকলের পরামর্শ, সহযোগিতা পেলে এটা সম্ভব হবে। বিশেষ করে সাংবাদিক ভাইদের এগিয়ে আসতে হবে। বাজারের সকল সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করে ব্যবসায়ীদের সেবার করতে চাই। ঈদগাহ বাজার পরিচালনা পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাথে মতবিনিময় কালে কথা গুলো ব্যক্ত করেন। ৬ ফেব্রুআরি রাত ৮ টার দিকে ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সভাপতি এম সরওয়ার শিফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় অভিমত ব্যক্ত করেন সংগঠনের সদস্য এম আবুহেনা সাগর, আশফাক উদ্দিন আরাফাত, হাফেজ বজলুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব সাকলাইন মোস্তাক। উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, মিজানুর রহমান, রায়হান উদ্দিন, গিয়াস উদ্দিনসহ আরো অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.