এম.মনছুর আলম,চকরিয়া :
করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে চকরিয়া উপজেলায় চলছে অঘোষিত ভাবে লকডাউন। টানা লগডাউন ও পবিত্র মাহে রমজানে করোনার দুর্যোগ সময়ে খেটে খাওয়া মানুষের কাজকর্ম বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা মেনে ঘরে বসে সময় কাটাচ্ছেন তারা। যার কারণে অসহায় মানুষগুলো পবিত্র মাহে রমজান মাসে পড়েছে আরো চরম ভাবে আর্থিক সংকটে।
রমজান মাসে ও জাতির এ দুর্যোগময় মুহূর্তে মানবিক সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে গরিব, অসহায়, এতিম, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে নিরবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কৃতি সন্তান চকরিয়া পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সালেহ আহমদ সওদাগরের সুযোগ্যপুত্র, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তরুণ জননেতা খলিল উল্লাহ চৌধুরী।
তিনি দেশের চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় এবং পৌরশহরের বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মহীন হয়ে থাকা দিনমজুর, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যদিন নিজেই ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তরুণ জননেতা খলিল উল্লাহ চৌধুরী।
বিতরণের ইফতার ও খাদ্য সামগ্রী মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে চাল, চনা, তৈল, পিয়াজ, চিনি, ডাল সেমাই ও খেজুর।
ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তরুণ জননেতা খলিল উল্লাহ চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা মেনে গ্রাম পর্যায়ে গৃহবন্দী হয়ে থাকা গরিব, অসহায়, এতিম, দুস্থ ও দরিদ্র পরিবারের অবস্থা দেখে আল্লাহকে সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমজান মাসে আমার এ উদ্যোগ। নিজের বিবেকের তাড়নায় ও এলাকার সামাজিক দায়বদ্ধতা থেকে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় এ মহামারীতে এলাকার কর্মহীন, দিনমজুর, অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো।
তিনি আরও বলেন, চকরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে লগডাউন হওয়ার পরে ও পবিত্র মাহে রমজানের শুরু থেকে ফটোসেশন ব্যতিরেখে নিরবে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। যা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলমান রয়েছে। এলাকার যে কোন দুর্যোগ মোকাবেলায় এবং বিপদ আপদে অতীতেও জনগণের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামীতে আরো বৃহত্তর পরিসরে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় এলাকার বৃত্তবানদেরও দরিদ্রদের পাশে থাকার আহবান জানিয়ে সকল সহযোগিতাও কামনা করেন তরুণ জননেতা ও বিশিষ্ট ব্যবসায়ী খলিল উল্লাহ চৌধুরী।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৫

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.