নিজস্ব প্রতিবেদক,
কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পেতা সওদাগর পাড়ায় অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে জমি দখলের ঘটনায় প্রভাবশালীর হামলায় রোজাদার মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে।
আহতরা হচ্ছে হাফেজ আহমেদের স্ত্রী শামশুন নাহার (৩৫),রাসেল (৩০),সোহেল রানা (৩২),তোফায়েল (২৫),জাহেদ (২৫),ফয়েজ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা ২টার দিকে কক্সবাজার পৌরসভার কর্মচারী স্থানীয় মৃত বেলায়েতের পুত্র লিয়াকত আলী ভুট্টো হাফেজ আহম্মদের ব্যবহৃত সড়কের দেয়াল ভেঙ্গে জমি দখলের চেষ্টা করে। এসময় পরিবারের লোকজন তার অবৈধ দখল প্রতিহত করে। পরে বিকাল ৩টার দিকে লিয়াকত সু সংঘটিত হয়ে পৌরসভার লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেয়াল ভেঙ্গে দিয়ে বসত বাড়িতে পুনরায় হামলা করে। এতে রোজাদার মহিলাসহ ৫ জন আহত হয়। পরে আহত ও মুমূর্ষু আবস্থায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী হামলার বিষয়টি সাংসদ সাইমুম সরওয়ার কমলকে জানিয়েছেন বলে জানায়।
একাধিক প্রত্যক্ষদর্শী জানায় পৌরসভার কর্মচারী লিয়াকত আলী ভুট্টাে হামলার সময় প্রভাবশালীকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.