পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা: মির্জা ফখরুল

ওয়ান নিউজ ডেক্সঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো ঈদ শুভেচ্ছায় তিনি এ বার্তা দেন।

মির্জা ফখরুল বলেন, এই আনন্দের দিনেও আমাদের মন ভালো নেই। অন্ধ বিদ্বেষের শিকার হয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

ফখরুল বলেন, এবারে ঈদের এই খুশির দিনে আমরা বেদনার্ত। কারণ আমাদের মধ্যে নেই গণতন্ত্রের প্রতীক, অধিকারহারা মানুষের আশা-ভরসার প্রেরণা দেশনেত্রী খালেদা জিয়াকে নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে প্রায় দেড়বছর বন্দি করে রাখা হয়েছে। এই দিনে আমরা তার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

তিনি বলেন, এক মাস কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। দেশের বিদ্যমান ক্রান্তিকালে সব সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেবে এমনটাই আশা করি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.