নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি : কাদের

ওয়ান নিউজ ডেক্সঃ বিএনপি আন্দোলনে বার বার ব্যর্থ হয়ে এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট পৌর হলে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপির নির্বাচন বানচালের চক্রান্ত সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, আমরা উন্নয়ন করছি। আপনারা শুধু জনগণের সঙ্গে থাকুন। তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। জনগণকে খুশি রাখুন। জনগণ খুশি থাকলেই আমাদের উন্নয়ন কর্মকাণ্ড সার্থক হবে।’

দলীয় পরিচয়ে সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন সেতুমন্ত্রী। এসময় সেতুমন্ত্রী শোক দিবসে গণভোজের জন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে গরু বিতরণ করেন। পরে, তিনি কোম্পানীগঞ্জের বসুরহাটে একটি বিপণি বিতান উদ্বোধন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.