নারী রেফারিও থাকছেন রাশিয়া বিশ্বকাপে

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ অনেক নতুন নিয়ে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। মাঠের রেফারির সিদ্ধান্ত গ্রহণে যাতে কোন ভুলচুক না হয় সেজন্য প্রথমবারের মতো প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে। যার নাম দেয়া হয়েছে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি বা সংক্ষেপে ভিএআর।

তবে এবারের বিশ্বকাপ ফুটবলে সত্যিকার অর্থে আরেকটি নতুনত্ব আনতে যাচ্ছেন ফার্নান্দো কলম্বো ইউলিয়ানা। ব্রাজিলের এই নারী ফুটবল রেফারি ২১তম বিশ্বকাপের আসরে রেফারির দায়িত্ব পালন করছেন। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে ফার্নান্দো কলম্বো হতে যাচ্ছেন প্রথম নারী যিনি সহকারি রেফারির দায়িত্ব পালনের কৃতিত্ব গড়তে চলেছেন। তবে গতবছর ফিফার অনুর্ধব-১৭ বিশ্বকাপে বেশ কয়েকজন নারী রেফারি দায়িত্ব পালন করেছিলেন।

বিশ্বকাপ ফুটবল মানেই ৩২ দলের মাসব্যাপী উৎসব। তারকা ফুটবলারের ছড়াছড়ি। বিশ্বসেরা ফুটবলারদের মিলনমেলা। মাঠের তারকাদের সেই ভিড়ে অবশ্য ঠিকই নজর কাড়ছেন ফার্নান্দো কলম্বো ইউলিয়ানা। তাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় এবং আবেদনময়ী রেফারি।

বিশ্বকাপে এবারই প্রথম দায়িত্ব পালনের সুযোগ পেলেও ব্রাজিলের এই তারকা রেফারি ঘরোয়া ফুটবলের বেশ পরিচিত মুখ। ২০১৪ সালে ব্রাজিলের সাও পাওলে ও সিআরবি’র ম্যাচে সহকারি রেফারির দায়িত্ব পালন দিয়ে নিজের ফুটবল রেফারিংয়ের ক্যারিয়ারের শুরু করেন ফার্নান্দো কলম্বো। ছিপছিপে একহারা সুগঠিত গড়নের অধিকারী ব্রাজিলিয়ান এই তারকা রেফারি ইতিমধ্যে ফুটবল অঙ্গনে বেশ হৈচৈ ফেলে দিয়েছেন। তার শারীরিক সৌন্দর্য্যরে ছটা এতই আকর্ষনীয় যে গ্যালারির দর্শকরা মাঠের ফুটবলারদের দিকে না তাকিয়ে এই রেফারির দিকেই মোহিত হয়ে থাকতে পারেন!

ব্রাজিলের দক্ষিণাঞ্চালের স্যান্টা ক্যাটারিনায় জন্ম নেয়া এই তরুণী শারীরিক শিক্ষায় কলেজ ডিগ্রী অর্জন করেন। তবে শুধুমাত্র গ্ল্যামার যাদুতে নয়,  রেফারিংয়ে কায়দা কানুন ভালমতো রপ্ত করতে পারায়ও ফার্নান্দো কলম্বো আজ এতদুর আসতে পেরেছেন। ব্রাজিলের সেরি ‘এ’ লিগের ম্যাচে দায়িত্ব পালনের আগে তাকে ‘বি’ এবং ‘সি’ পর্যায়ের লিগের ম্যাচগুলোতে সাফল্যের সঙ্গে উতরে আসতে হয়েছে।  নিজের যোগ্যতা সম্পর্কে ফার্নান্দো কলম্বোর সাফ কথাÑ‘আমি যদি ভালভাবে দায়িত্ব পালন করতে না পারতাম, তাহলে এতদুর আসতে পারতাম না। এখানেই সবাই পেশাদার।’

রাশিয়া বিশ্বকাপে তাহলে শুধু লাতিন আমেরিকার ফুটবলারদের দিকেই নয়, এক লাতিন আমেরিকার রেফারির দিকেও থাকছে পুরো বিশ্বের দৃষ্টি। তবে ঠিক এখনো কোন ম্যাচে ফার্নান্দো কলম্বো দায়িত্ব পালন করবেনÑ ফিফা সেটা নিশ্চিত করেনি।

ফার্নান্দো কলম্বো ভালই জানেন রেফারিং হল থ্যাঙ্কসলেস জব। ভাল পারফর্ম করলে কোন হাততালি নেই। কিন্তু একটু ভুলচুক হলেই সমালোচকরা খড়গ হাতে তৈরি!

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.