ধানমন্ডিতে যুব-মহিলা লীগ প্রসংশনীয় ভূমিকায়:
বিশেষ প্রতিবেদক:
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ধানমন্ডি কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থান নিয়েছিলো কেন্দ্রীয় যুব মহিলা লীগ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৮টা থেকে সতর্ক অবস্থান নিয়েছেন যুব মহিলা লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রাজধানীর ঘুরে দেখা গেছে, খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ঢাকার বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।
এর পাশাপাশি পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মাঠে আছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীগণ।
যুব মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, দেশে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা হয়, জনগণের জানমালের ক্ষতি হয়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে তাই তাদের এ কর্মসূচি ছিলো।
কেন্দ্রীয় যুব লীগের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিলের নেতৃত্বে ধানমন্ডিতে অবস্থা নিতে দেখা গেছে যুব মহিলা লীগের পাঁচ শতাধিক নেত্রীদের।
এসময় তাঁরা ধানমন্ডি ৩/এ তে অবস্থান নিয়ে যুব মহিলা লীগের সেক্রেটারি অপু উকিলের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে শান্তিপুর্ন মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন অপু উকিলের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে মিছিল বের করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়া জাহান চৌধুরী,জাকিয়া পারভিন মনি, শিরিনা নাহার লিপি, আদিবা আঞ্জুম মিতা, শামিমা চৌধুরী বিথী, কোহলী কুদ্দুস মুক্তি, আশরাফুন্নেছা পারুল, ডেইজী সরোয়ার, হোসনে আরা হাসু, আফরোজা মনসুর লিপি, কেশোয়ারা সুলতানা সালমা, ইয়াসমীন সুলতানা পপি, ইপারভীন খায়ের, নার্গিস মাহতাব,সেলিনা রহমান,রাজিয়া পারভীন লাকি, নুসরাত জাহান জেসমিন, শাহনাজ সালমা ভূইয়া চায়না, জাকারিয়া সৃজনী শিউলি প্রমুখ।
এছাড়া শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ের সামনে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা।
এ সময় যুব মহিলা লীগের নেত্রীরা সড়কে অবস্থান নিয়ে শান্তিপুর্ন কর্মসূচি পালন করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.