দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য: কাদের

নিজস্ব প্রতিবেদকঃ  দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনা থেকে দেশকে রক্ষা করতে রাজনৈতিক ঐক্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে রাজনৈতিক বিভাজন ভয়াবহ বিপদ ডেকে আনবে।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজ সরকারি ভবনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মনে রাখতে হবে এই লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। এ লড়াইয়ে নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষায় হুমকির মুখে পড়বে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঘরে থাকি ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।

এছাড়া ত্রাণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়তে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।

কাদের আরো বলেন, যারা ফ্রন্টলাইনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে, চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সেনাবাহিনী র‍্যাব ও গণমাধ্যমর সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, সিলেটের চিকিৎসকের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্হার সমালোচনা করা মোটেই সমুচিত নয়। করোনা মোকাবেলা সকলের ভূমিকা রাখা দরকার। কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমালোচনা করা জনগণ ও দেশের জন্য সমুচিত নয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.