শেখ রাসেল ব্লাড ডোনার সোসাইটি কক্সবাজারের শুভ উদ্বোধনের শুরুতেই ঈদগড়ে বিনামূল্যে ৬০০ শিক্ষার্থীর রক্ত পরীক্ষা

একরামুল হাসান ইয়াছিন, স্টাফ রিপোর্টার

মানবিক সংগঠন শেখ রাসেল ব্লাড ডোনার সোসাইটি কক্সবাজারের শুভ উদ্বোধনের সাথে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদর মোকাম জে এফ ডি মাদ্রাসা এবং ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা করেন। উক্ত রক্তপরীক্ষা কর্মসূচি আয়োজন করেন রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এবং সার্বিক সহযোগীতা করেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের নিদের্শনায় এ মানবিক কার্যক্রম শুরু করা হয়।

সোমবার সকাল ১০টায় ঈদগড় বদর মোকাম জে এফ ডি মাদ্রাসায় কেক কর্তনের মাধ্যমে শেখ রাসেল ব্লাড ডোনার সোসাইটি কক্সবাজার শুভ উদ্বোধন করার পর মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তপরীক্ষা শুরু করা হয়। দুপুর ২ টা পর্যন্ত অত্র মাদ্রাসার ২৬৬ জন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তপরীক্ষা করার পর ২.৩০ টা থেকে ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয়ের ৩৪৪ জন শিক্ষার্থীদের রক্তপরীক্ষা করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৪ টায় কার্যক্রম সমাপ্ত করা হয়।

উক্ত কর্মসূচি শুভ উদ্বোধন করেন, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি এবং শেখ রাসেল ব্লাড ডোনার সোসাইটি কক্সবাজারের পরিচালক একরামুল হাসান ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির পরিচালক আশরাফুল ইসলাম রিশাদ, এডমিন জাহাঙ্গীর আলম জ্যাক, রামু উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিনিয়র সহঃ সভাপতি বেলাল উদ্দিন কায়েস, সাংগঠনিক সম্পাদক শাকিল বিন হোসাইন, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন জায়েদ, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক কামাল শিশির। এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চাকমারকুল ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জামশেদ করিম তাহের,ঈদগড় শাখার সিনিয়স সহঃ সভাপতি ওমর ফারুক, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সহঃ সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী মুহাম্মদ ইউসুফ, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সদস্য হোসেন আহমদ,আব্দুর রহমান, মোঃ আব্দুল্লাহ,মোঃ হেলাল, ছাত্র পরিষদ নেতা রবিন বড়ুয়া, রাকিব, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য শাহ নেওয়াজ, ছাত্রলীগনেতা দিদারুল ইসলাম অনিক প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.