নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের বর্ষীয়ান কয়েকটি ভবনের মধ্যে অন্যতম এবং বহুল পরিচিত হল সিকদার মহল। গত কিছু দিন যাবত ভবনটির অবস্থা নাজুক৷ ভবনটির মালিকানা একাধিক হওয়ায় সংস্কারের অভাবে ছাদ, পিলার ও চারপাশের দেয়ালের আস্তর খসে পড়ে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। এছাড়া ভবনটি প্রধান সড়ক সংলগ্ন হওয়ায় ভবনের ফাটল ধরা স্হান হতে আস্তরের বড় বড় অংশ খসে পড়ে প্রতি নিয়তই দূর্ঘটনা শিকার হচ্ছে সাধারণ পথচারীরা ৷ এনিয়ে ভবন কতৃপক্ষকে অবগত করা হলেও ভবনের একাদিক মালিকানা হওয়ায় তারা উদাসীনতা প্রকাশ করে।

গত (৬ মে) বুধবার সকালে ভবনের একটা দোকানে ছাদের বিশাল একাংশ ধসে পড়ে এতে দোকানে থাকা দোকানদার এবং কয়েকজন পথচারী গুরুতর আহত হন।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সামাজের দপ্তর সম্পাদক জাকের হোসেন বলেন সিকদার মহল মালিককে আমি নিজে একাদিক বার এই বিষয়টি অবগত করেছিলাম , তারা কোন রকম ব্যবস্হা নেয় নি। ভবনটি দিনের পর দিন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে৷ গত বুধবার ও কয়েকজন আহত হয়, ভবনে নিচ তলার ছাদের একাংশ ধসে পড়ে৷ ভবনটি নিয়ে অতি শীগ্রই ব্যবস্হা না নিলে রানা প্লাজার ছেয়েও ভয়ংকর একটি দুর্ঘটনা দেখবে দেশবাসী। কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এর কাছে বিনীত অনুরোধ বিষয়টি যত শীগ্রই সম্ভব কোন একটা ব্যবস্হা করুন। আমরা চায় কক্সবাজারের সিকদার মহল দেশের দ্বিতীয় রানা প্লাজা না হোক।
এলাকার পল্লবী লেইন দক্ষিণ টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক মাহছুমুল ইসলাম রাসেল জানান, ঘটনা স্থলে আমি তাৎক্ষণিক যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যে কোন মুহূর্তে ভবনটি ধসে প্রাণহানির ঘটতে পারে। এ ভবনের পাশ দিয়ে পল্লবী লেইন এলাকা ও বৈল্লাপাড়া এলাকার দৈনিক প্রায় ৩০০-৪০০ জন পথচারী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনেকে বিষয়টি অবগত করেছি।

এরই প্রেক্ষিতে গত (৭মে) রোজ বৃহস্পতিবার কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) চেয়ারম্যান কর্ণেল(অবঃ) ফোরকান আহমদ ভবনটি পরিদর্শনে যান। ভবনটি পরিদর্শন করে মালিক পক্ষকে আগামী রবিবারের মধ্যে তাদের কউক কার্যালয়ে বিল্ডিং এর কাগজ পত্র সহ যোগাযোগ করতে নির্দেশ দেন বলে জানান কউক কতৃপক্ষ । কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ কউক এর চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ জানান উক্ত কাগজ পত্র যাচাই বাছাই এর ভিত্তিতে প্রয়োজনে ভবনটি কে ঝুঁকিপূর্ণ ঘোষনা করে সিলগালা করবেন বলে জানান।

এ বিষয়ে কউক এর সহকারী শহর পরিকল্পনাবিদ জনাব কুতুবউদ্দিন চিসতি শুভ জানান, আমরা ভবনটি পরিদর্শন করেছি আমাদের প্রকৌশলীদের সহায়তায় ভবনটির সমস্থ নথিপত্র যাচাই বাছাই করে কার্যকর ব্যবস্হা গ্রহণ করবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.