ইমাম,খতিব ও রোজাদারদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান

আব্দুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

করোনাভাইরাসের আতঙ্ক ও সংক্রমণে থমকে আছে পৃথিবী। ঘরবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়। এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন মসজিদের ইমাম, মোয়াজ্জেম, নুরানী মাদ্রাসার শিক্ষক সহ সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা

মানবতার ডাকে সাড়া দিয়ে ইদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির উদ্যোগে এই দুর্যোগকালে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেন
সৌদি আরবে গঠিত সর্বদা মানব সেবায় নিয়োজিত সংগঠন ঈদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির উদ্যোগে সম্মানিত ইমাম,খতিব,ঘর বন্দী সম্মানিত রোজাদারদের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ই মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মসজিদের ইমাম মোয়াজ্জেম ও নুরানী মাদ্রাসার শিক্ষকদের বাড়ীতে বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা ও ঘর বন্দী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ বনি আমিন,মোঃ বেদার মিয়া,মোঃ ইউসুফ, ডাঃমোঃ মহসিন আজাদ,আব্দুল হক সওঃ,মাষ্টার মোঃএজাহার, মোঃ
নুরুল হুদা সওঃ বোরহান উদ্দিন বাপ্পি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
এসময় মুটো ফোনে জেদ্দা
ইদগড় সৌদি প্রবাসী মানব সেবা সোসাইটির সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, আমরা সব সময় এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে তাহাদের দুদর্শা দূর করার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি আমরা সব সময় গরিব অসহায় শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে এলাকার অসহায় মানুষের মাঝে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন বর্তমান সারা পৃথিবী জুড়ে চলমান মহামারী (COVID-19) তথা করোনা ভাইরাসের কবল থেকে সকলকে মুক্ত রাখার লক্ষে আমাদের ইদগড়ের দায়ীত্বশীল বৃন্দদের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সমূহ বাড়িতে বাড়ীতে আলাদা ভাবে পৌছিয়ে দেওয়া হয়েছে। যাতে করে কোন প্রকারের ছবি তুলা বা গণজামায়েত প্রকাশ পাওয়া না যায় এবং কোন ব্যাক্তি করোনা নামক মহামারীর স্পর্শীকারক না হয়। বরকতময় এই পবিত্র মাহে রমজানে এলাকার সকল অসহায় ব্যাক্তিগণ যাতে অবাদে এবং সুষ্টভাবে একটু ভালো খাবারের মাধ্যমে ভালভাবে রোযা রেখে ইফতার করতে পারে সেই মহত চিন্তা ধারা নিয়েই সুদুর প্রবাসের বুক থেকে এলাকার লোকজনের জন্য চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাব প্রতিনিয়ত।

এই অসংখ্য দৃষ্টিগোচর সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোর মাধ্যমে যেন আল্লাহ পাক কবুল করেন আমরা আল্লাহর দরবারে সেই প্রার্থনা কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.