এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার) :
শীতের প্রকোপে বেড়েছে গরিব-দুঃখী ও অসহায় মানুষের দুর্ভোগ। মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে কনকনে শীতে। গেল বছরের ন্যায় এ বছরও দুস্থ, গরীব, অসহায় ও শীতার্ত নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক সহযোগিতায় শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়ান কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালের দিকে চকরিয়া পৌরসভার উদ্যোগে পৌর চত্বরে শীতার্ত নারী-পুরুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, কাউন্সিলর মছুদুল হক মধু, প্রধান সহকারি মোস্তাক আহমদ, জহিরুল মওলাসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, শীত মৌসুম এলেই প্রতিবারই পৌরসভার পক্ষথেকে নয়টি ওয়ার্ডে সমাজের দরিদ্র, অসহায় ও নিঃস্ব মানুষের জন্য শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. আলমগীর চৌধুরী বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রবাহিত হচ্ছে শৈত্য প্রবাহ। কনকনে এ শীতের সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ হয়ে দেশের গরিব-দুঃখী মানুষের জন্য বিড়ম্বনা ডেকে আনছে। সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষদের পাশে বিত্তবানদের সহযোগিতার হাত বাঁড়িয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অসহায়, গরীব, দরিদ্র ও শীতার্ত মানুষের নিদারুণ কষ্ট চিন্তা করে মানবিক সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণসহয়তা হিসেবে দেশজুড়ে শীতবস্ত্র বিতরণ সত্যিই বড়ই মহৎ উদ্যোগ। এরই আলোকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলের শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তাই একজন মানুষ হয়ে আর একজন অসহায় কর্মঅক্ষম মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.