কক্সবাজার জেলা ছাত্রলীগ আয়োজিত ‘মরহুম এ,কে,এম মোজাম্মেল হক স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা কর্তৃক কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রাণ পুরুষ ও প্রয়াত সভাপতি মুক্তিযোদ্ধা এ,কে,এম মোজাম্মেল হক স্বরণে ‘মরহুম এ,কে,এম মোজাম্মেল হক স্মৃতি ব্যাডমিন্টণ টুর্ণামেন্ট’২০১৯-২০ এর শুভ উদ্ভোধন করা হয়েছে৷ ফিতা কেটে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মরহুম এ,কে,এম মোজাম্মেল হকের সুযোগ্য পুত্র, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ,কে,এম কাইছারুল হক চৌধুরী জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য সোনা আলী, কক্সবাজার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী সহ অসংখ্য নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.