চকরিয়া উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দরা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বৌদ্ধ সুরক্ষা পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সাথে ফুলের তোড়া দিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।এসময় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভাও অনুষ্টিত হয়। সোমবার (২জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৌদ্ধ সুরক্ষা কমিটির নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথে এ সাক্ষাত করে।নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাতকালে এসময় উপস্থিত ছিলেন,চকরিয়া উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি মাষ্টার প্রিয়দা বড়ুয়া, সাধারণ সম্পাদক মাষ্টার সুজিত বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি এপোলো বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সমীরণ বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা উয়াংছিং রাখাইন,উপ-প্রকাশনা সম্পাদক সুমন বড়ুয়াসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বৌদ্ধ সুরক্ষা কমিটির অন্যতম নেতা মাষ্টার অংখেছিং রাখাইন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.