চকরিয়া প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় থ্রী হুইলার (ম্যাজিক) যাত্রীবাহি স্কাউটের গাড়ি উল্টে শিক্ষকসহ ৭ স্কাউট সদস্য গুরুত্বর আহত হয়েছে। হাইওয়ে পুলিশ আহত স্কাউটদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সোমবার (৩০ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার খুটাখালী বাস ষ্টেশনের দক্ষিনে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন, ফুলছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক গিয়াস উদ্দীন (৩৮), মাদরাসার শিক্ষার্থী ও স্কাউট দলের সদস্য আবদু রহিম (১৬), ওমর ফারুক(১৫), জিহাদুল ইসলাম (১৪), সায়েম মুহাম্মদ আবদুল্লাহ(১৩), জুবাইদুল আকবর মাহি(১৪), হাসান সাঈদ(১৫), হাসান জুহার (১৩) ও নুরহান উদ্দীন(১৪)। আহত শিক্ষার্থীরা চকরিয়া স্কাউট সমাবেশ শেষে থ্রী হুইলার গাড়িযোগে বাড়িতে ফিরছিল। তৎমধ্যে শিক্ষক গিয়াস উদ্দীনের অবস্থা খুবই গুরুতর বলে সূত্রে জানায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুটাখালী ফুলছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক গিয়াস উদ্দীনসহ দুপুরের দিকে মাদরাসার স্কাউট দলের সদস্যদের নিয়ে থ্রী হুইলার গাড়িযোগে চকরিয়া থেকে মাদরাসায় ফিরছিল। পথিমধ্যে খুটাখালী বাস ষ্টেশন পার হওয়ার পর খুটাখালীগামী একটি ইজিবাইক (টমটম) হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে হঠাৎ মহাসড়কে ঘুরে বিপরীত মুখী হলে থ্রী হুইলার চালক ইজিবাইকে দ্রুত বাঁচানোর চেষ্টা চালায়। একপর্যায়ে স্কাউটের গাড়ীর সাথে ইজিবাইকের ধাক্কা লেগে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুছড়ে পাশ্ববর্তী খাদে উল্টে যায়। পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোরশেদ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় আহত স্কাউটদের ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্ধ করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.