চকরিয়ায় থানা পুলিশের আয়োজনে জঙ্গীবাদ, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ বিরোধী সভা অনুষ্টিত
এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের আয়োজনে ও খুটাখালী কিশলয় শিক্ষা নিকতনে মাদক, জঙ্গী, ইভটিজিং ও বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক এক সভা অনুষ্টিত হয়েছে।১৯এপ্রিল (বৃহস্পতিবার)দুপুরের দিকে কিশালয় শিক্ষা নিকতনের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোঃ মতিউল ইসলাম।প্রধান অতিথি তার বক্তব্য বলেন,যারা ইসলামের নামে ধর্মকে পুঁজি করে জঙ্গি ও নাশকতা চালিয়ে দেশের প্রতিটি অঞ্চলকে অস্থিতিশীল করে একটি ভয়াবহ পরিস্থিতি করে আতঙ্ক সৃষ্টি করে তারা কখনো ইসলামের আদর্শ হতে পারে না। কোমলমতি শিক্ষির্থীদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে পথভ্রষ্ট করে ভুল পথে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।বর্তমান জঙ্গিবাদ ও নাশকতার পাশাপাশি ভয়াবহ মাদকের নেশায় উঠতি বয়সের তরুন সমাজ দিনদিন নানা অপকর্মে জড়িয়ে পড়ছে।এ ব্যাপারে প্রতিটি মা বাবাকে তাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরন করে তাদের দৈনন্দিন কর্মকান্ডের প্রতি নজর রাখতে হবে।আর স্কুল, কলেজ,মাদ্রাসাগামী ছাত্রীদের যাওয়া-আসার পথে বখাটে যুবকরা নানা ধরণের অঙ্গ ও বাচনভঙ্গি করে ইভটিজিং করে থাকে।এ দিকটি সকল সচেতনমহলকে প্রতিরোধে এলাকার সর্বস্তরের জনগনকে সজাগ থাকতে হবে।বর্তমানে অনেক পরিবার রয়েছে না বুঝে তাদের পিতা-মাতা কমবয়সী কন্যাকে বিবাহের পিঁডিতে বসায়।এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয়নি,শিক্ষায় অধ্যায়ন রয়েছে সে সমস্ত কোমলমতি কমবয়সী ছাত্রীদেরকে বাল্যবিবাহ থেকে দূরে সরে থাকতে জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকাবাসীর প্রতিও আহ্বান জানান।এতে প্রধান আলোচক ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী।সভায় বিশেষ অতিথি ছিলেন,খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল কবির,চকরিয়া থানার উপপরিদর্শক ও কমিউনীটি পুলিশিংয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার মো:এনামুল হক।এছাড়াও অনুষ্টানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষকবৃন্দ,অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.