চকরিয়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

 

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে দুই মামলায় পরোয়ানাভূক্ত আবুল হোসেন (৩২)নামের এক পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার(১৯এপ্রিল) রাতে উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী আবুল হোসেন ওই এলাকার আহামদ আলীর পুত্র।পুলিশ সূত্রে জানাগেছে,উপজেলার চিরিংগা ইউনিয়নে পালাকাটা এলাকায় বৃহস্পতিবার রাত্রে দুই মামলার পরোয়ানাভুক্ত এক পালাতক আসামী অবস্থান নেয়ার সংবাদ পেলে চকরিয়া থানার (ওসি)মো:বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এস আই অপু বড়ুয়া ও এ এস আই নুরে আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালানো হয়।অভিযানকালে ধৃত আসামীকে চিরিংগা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে জি.আর ১৬/১৫ ও ২০৫/১৪ মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারী রয়েছে।সে এলাকা ছেড়ে দীর্ঘদিন ধরে পালাতক ছিল। এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত এক পালাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।ধৃত আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.