চকরিয়াতে সাধারণ মানুষের মাঝে ৫হাজার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়াঃ

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা সংক্রমণ পরিস্থিতির করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সাধারণ মানুষদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চকরিয়া যুব পরিষদ আয়োজনে পৌরশহরে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে মেয়র আলমগীর চৌধুরীর সার্বিক সহযোগিতায় যুব পরিষদের পক্ষথেকে বিনামূল্যে এসব মাস্ক বিতরণ করা হয়।

জানা গেছে, কোভিড-১৯ করোনা সংক্রমণ পরিস্থিতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের দেয়া বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও, সাধারণ মানুষের মাঝে মাস্ক পরিধান ও সামাজিক দুরত্ব বজার বিষয়টি লক্ষ্যনীয় না। এই করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’, অর্থাৎ মাস্ক পরিধান ছাড়া কাউকে কোন সেবা দেয়া হবে না বলে নির্দেশনা জারি করলেও তা মানছেনা অনেকে। তাই চকরিয়া যুব পরিষদ সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার আলোকে নিজেদের উদ্যোগে সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম কর্মসূচী হাতে নিয়েছে।

চকরিয়া যুব পরিষদ সভাপতি তানজিনুল ইসলাম বলেন, জনসাধারণকে করোনার ভয়াল থাবা থেকে বাঁচাতে শুরু থেকেই নিরলস কাজ করে যাচ্ছে চকরিয়া যুব পরিষদ। জনসচেতনতা বৃদ্ধিতে পৌর মেয়র আলমগীর চৌধুরীর সার্বিক সহযোগিতায় চকরিয়া পৌর সদরে পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচি পুরো উপজেলায় চলবে।

চকরিয়া পৌরসভার মেয়র ও যুব পরিষদের প্রধান পৃষ্টপোষক মো.আলমগীর চৌধুরী বলেন, করোনার শুরু থেকেই চকরিয়া যুব পরিষদ উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পৌর কর্তৃপক্ষ মাঠে রয়েছে। করোনা এই দ্বিতীয় ঢেউ মোকাবেলা শুধু যুব সমাজের একার পক্ষে সম্ভব না। এজন্য সকল স্তরের লোকজনকে নিজেদের মধ্যে সচেতন হতে হবে। সবসময় স্বাস্থ্য বিধি মেনে এবং মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,চকরিয়া পৌরসভা শাখার সভাপতি সাকিবুর রহমান কলিম, সহ-সভাপতি শেফায়েত হোসেন ওয়ারেছীসহ যুব পরিষদের কার্যকরী কমিটি, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.