লবণশিল্প বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে- নানক

মিজানুর রহমান কুতুবী:
কুতুবদিয়ায় আওয়ামী লীগের বিশাল কর্মী সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আদিল শপিং কমপ্লেক্সের ৩য় তলায় কনফারেন্স রুমে উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এলজিইডির প্রতিমন্ত্রী এড জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ২০২১ সালে ডিসেম্বর মাসের ভিতরে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। লবণের ন্যায্যমূল প্রাপ্তি এবং চাষীদের বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বিষয়টি সম্পর্কে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করবেন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আ’লীগের সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক এড রঞ্জিত দাশ, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেদ খান কেন্দ্রীয় যুবলীগ কমিটির সদস্য গিয়াস উদ্দিন আজম, জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান।

এর আগে আল্লামা শাহ আবদুল মালেক আল কুতুবী (রহঃ) এর সহধর্মিণী মরহুমা ফাতেমা বেগমের জিয়াফত ও মাজার জেয়ারত এবং দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।

জিয়াফত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.