আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
রামু উপজেলার ২নংগর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই সৌদিআরব প্রবাসী সৈয়দ ফখরুল ইসলাম কাজল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার গ্রীন লাইফ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।
সাংসারিক জীবনে তিনি এক ছেলে সন্তানের জনক।
ফখরুল ইসলাম কাজল দীর্ঘদিন ধরে এসিলি রোগে ভোগছিলেন।
তিনি ২নং গর্জনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জুমছড়ি গ্রামের মরহুম আলহাজ্ব মোস্তাক আহমদের ছেলে।
মরহুমের মরদেহ এম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
ঢাকা থেকে সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন জানিয়েছেন, সৈয়দ ফখরুল ইসলাম কাজল গত একসপ্তাহ আগে অসুস্থ অবস্থায় সৌদিআরব থেকে চিকিৎসা করতে দেশে আসেন। বুধবার চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। চিকিৎসার এক সপ্তাহ হতে না হতেই সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি না ফেরার দেশে চলে গেলেন।
মরহুমের নামাজে জানাজা বুধবার (২৬ জুন) আসরের নামাজের পর গর্জনিয়া জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, সৈয়দ ফখরুল ইসলাম কাজলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক ও জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ আবদুর রশিদ।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.