কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মেধাবী ছাত্র সায়েদ কায়দে আজমের উপর সন্ত্রাসীর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মেধাবী ছাত্র সায়েদ কায়দে আজমের উপর সন্ত্রাসীর হামলা চালিয়ে গুরুতুরুভাবে আহত করার অভিযোগ উঠে। সায়েদ কায়দে আজমের গ্রামের বাড়ী ‘ ভারুয়াখালী’ সাবেক পাড়া, ওয়ার্ড নাম্বার-০১  কক্সবাজার সদর উপজেলায়।

সায়েদ কায়দে আজম ভারুয়াখালী এলাকার হাজী গুরা মিয়ার নাতী ও নুরুল আজিম এর বড় ছেলে।

গত ২৫.০৬.২০১৯ ইং বিকেল বেলা -(নবীর ভিটা) নামক স্থানে সায়েদ কায়দে আজম ও তার ছোট ভাই বিন আজমের উপর সন্ত্রাসীরা বেপরোয়া ভাবে হামলা করে।

সায়েদ কায়দে আজমের পৈত্রিক জায়গায় ( পিতা নুরুল আজিম)  দীর্ঘ দিন ধরে নানা অসামাজিক, অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল একটি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।

উক্ত জায়গায় গিয়ে প্রতিবাদ করার ফলে সায়েদ কায়দে আজম ও তার ছোট ভাই বিন আজমের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসী সালাউদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর বাহিনী নিয়ে অসামাজিক ও মাদক ব্যবসা করে আসছিল। এলাকারবাসীর আপত্তির মুখে নুরুল আজিম এর বড় ছেলে সায়েদ কায়দে আজম তাদের অসামাজিক ও মাদক ব্যবসায় প্রতিবাদ করায়, কিছু বুঝে উঠার আগেই হঠাৎ সালাউদ্দিন (মোস্তাক মিয়া) মাদক ব্যবসায়ী এবং সেবনকারী সায়েদ কায়দে আজম ও তার ছোট ভাই বিন আজমের উপর লাটি এবং চুরি  দিয়ে আঘাত করলে তারা মাটিতে লুঠিয়ে পড়ে।

এতে সায়েদ কায়দে আজমের মাথায় চরম আঘাত এবং মুখে ধারালো চুরি দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা।

এতে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে পেলে সায়েদ কায়দে আজম। পরে এলাকাবাসীর সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

এই ঘটনায় সন্ত্রাসী সালাউদ্দিন ও অন্যান্য সহযোগিরা ওসমান (আনচার উল্লাহ), আত্তার উল্লাহ (মোস্তাক মিয়া), পারভীন প্রকাশ-(ধলানী) (মোস্তাক মিয়া), রাজিব চৌধুরী  (মোস্তাক মিয়া), মোস্তাক মিয়া (মৃত দেলোয়ার হোছন) হামলা চালায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.