‘খালেদা জিয়াকে জামিন দিতে গড়িমসি করছে সরকার’

ওয়ান নিউজ ডেক্সঃ মাদকবিরোধী অভিযানে সরকার যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োগ করছে এ ব্যাপারে এরই মধ্যে সিভিল সোসাইটি, রাজনীতিক মহলে এবং দেশের মানুষের মধ্যে কিছু কিছু প্রশ্ন সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান এমন একটা সময়কে বেছে নেয়া হয়েছে যে সময়টাতে আগামী নির্বাচন আছে সামনে, দ্বিতীয়ত হচ্ছে- এটা হচ্ছে সরকারের শেষ বছর।

ফখরুল বলেন, বিভিন্ন জায়গায় অল্প দিনের মধ্যে প্রায় ৩০ জনকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে এ নিয়ে একদিকে যেমন একটা প্যানিক তৈরি হয়েছে আরেকদিকে তৈরি হয়েছে যে এটার উদ্দেশ্যটা কী?’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না। তাকে মিথ্যা, সাজানো মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। সরকার তাকে জামিন দিতে গড়িমসি করছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.