খালেদা ইফতারিতে অসন্তুষ্ট হলে ব্যবস্থা নিতে বলব: কাদের

ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া ৩০ টাকার ইফতারে অসন্তুষ্ট হলে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলব।

আজ বুধবার আগারগাঁও মেট্রোরেল নির্মাণ প্রকল্প ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলে খালেদা জিয়াকে ৩০ টাকার ইফতার দেয়া হচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ইফতার ধর্মীয় বিষয়। অধিকাংশ ইফতারের খুব বেশি টাকার সামগ্রী থাকে বলে আমার জানা নেই। জেল কোড অনুযায়ী তাকে ইফতার দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন জেলে থাকলে জেলকোড তো মেনে নিতে হবে। জেলে ইফতারের নিয়ম তো আর নতুন না। যখন থেকে জেল শুরু হয়েছে তখন থেকে এই সিস্টেম চালু আছে। তারপরও যদি এই ইফতারে বেগম জিয়া অসন্তুষ্ট হয় বা তার চাহিদা অনুযায়ী কম হয় তাহলে আমরা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলল।

‘দেশ অচল অবস্থার দিকে যাচ্ছে’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে কাদের বলেন, বিরোধী দলের চোখে দেশে সব সময় ভয়াবহ অবস্থা বিরাজ করে। দেশের জনগণ পরিস্থিতিটা কি ভাবে মেনে নিচ্ছে সেটা বড় কথা। আমাদের দেশের মানুষ একটু নিরাপত্তা চাই, একটু স্বস্তিক চাই। সেই বিষয়ে তো এই মুহূর্তে কোনো ঘাটতি নেই।

কাদের আরো বলেন, বাংলাদেশ এমন কোনো ঘটনা নিকট অতীতে বা বর্তমানে হচ্ছে না, যেটার জন্য পরিস্থিতিকে ভয়াবহ বলা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.