ক্ষণিকের মেঘ কেটে যাবে, সূর্য আবার উঠবে: কাদের
ওয়ান নিউজঃ ষোড়শ সংশোধনী নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আকাশের মেঘ ক্ষণিকের, কিন্তু সূর্য চিরদিনের। ক্ষনিকের মেঘ কেটে যাবে, চির দিবসের সূর্য আবার উঠবে।’
সোমবার বিকালে রাজধানীর পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই, উদ্বেগ থাকতে পারে। শঙ্কিত হওয়ার কারণ আমি দেখি না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। আবার প্রধানমন্ত্রীর উপদেশে আমি রাষ্ট্রপতিকে দলের অবস্থান জানিয়েছি। অতএব শঙ্ককিত হওয়ার কোনো কারণ নেই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মিছিলের উদ্বোধক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.