পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির’র সুস্বাস্থ্য কামনায় নাইক্ষ্যংছড়ি থানার দোয়া মাহফিল

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির রোগ মুক্তি, বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতারসহ সকল পুলিশ সদস্যদের সুস্বাস্থ্যে কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে নাইক্ষ্যংছড়ি থানা।

বুধবার (১০জুন) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় করোনা আক্রান্ত সকল পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সকল পেশাজীবি মানুষের জন্য দোয়া করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: অানোয়ার হোসেন সহ থানা পুলিশের সকল অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.