করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক জিয়াউল করিমের স্ত্রী’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সিনিয়র সদস্য জিয়াউল করিমের স্ত্রী করোনা উপসর্গ নিয়ে আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মৃত্যু বরন করেন। (ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন।)

করোনা উপসর্গ প্রচন্ড শ্বাস কষ্ট নিয়ে গতকাল কক্সবাজার থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজারে আইসিও সংকট থাকায় তাকে চট্টগ্রামে রেফার করেছিল। কিন্তু চট্টগ্রামে কোন হাসপাতালে তাকে ভর্তি করেনি।

অবশেষে আজ সকালে এ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.