নিজস্ব প্রতিবেদকঃ-
করোনা পরিস্থিতির মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে শহরের অবৈধ মাদক কারবারীরা ৷ বাঁধা দিলে চলছে অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকি।
মাদক ব্যবসার প্রতিবাদ করায় শহরের পশ্চিম টেকপাড়ার ৪নং ওয়ার্ড (উত্তর) শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিউল হাসান রবিন এর পিতা রমজান আলী ‘র উপর হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে একই এলাকার মুন্না ( ৩৫) পিতাঃ-তায়জুল মোস্তফা নামের একজন চিহ্নিত মাদক কারবারি৷
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে রমজান আলী পুত্র রবিউল হাসান রবিন তার বাবাকে হামলার প্রতিবাদ করায় তাকে ও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে ইয়াবা ব্যবসায়ী মুন্না।
ছাত্রলীগ নেতা রবিন জানান ইয়াবা ব্যবসায়ী মুন্না এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে। মাদকের ভয়াল ছোবলে পড়ে নেশাগ্রস্ত অনেকেই চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতার সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন অপকর্ম অনেকাংশে বেড়ে গেছে। এতে আমার বাবা প্রতিবাদ করায় আমার পরিবারের উপর অমানবিক নির্যাতনের শিকার হতে হয়।
রবিন আরো জানান, ইয়াবা ব্যবয়াসী মুন্না আমার বাবা ও আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমার বসত বাড়ি আগুনে জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। আমি বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার নীতি নির্ধারকদের সহযোগিতা কামনা করছি৷ এবং প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উক্ত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার অনুরোধ করছি৷

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.