চকরিয়ায় মোবাইলকোর্ট অভিযান অব্যাহত দোকান সিলগালাসহ জরিমানা আদায়

মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া প্রতিনিধি:

চলমান করোনা ভাইরাস সংক্রমণ এর বিস্তার রোধে চকরিয়া উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের অব্যাহত অভিযানে চকরিয়া পৌরসভার রেড জোন এলাকায় ২২০০০/- টাকা অর্থদন্ড ও ০৪টি দোকান একটি টমটম গ্যারেজ সিলগালা করা হয়েছে। ১৪ জুন বিকাল ৪.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যান আদালত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি বিধিনিষেধ অমান্য করায় পৌরসভায় ২০০টির অধিক, টমটম, সিএনজি, অটোরিকশা আটক করে চাবি জব্দ করা হয় এবং ৪ টি দোকান ও একটি টমটম গ্যারেজ সিলগালা করা হয়। মুখে মাস্ক না থাকায় ০৮ জনকে অর্থদন্ড ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি মামলা সহ মোট ২২০০০/- অর্থদন্ড জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশেক্রমে জনগণের স্বাস্থ্য ও জীবণ রক্ষার্থে চকরিয়া পৌরসভায় লকডাউনের আওতায় এনে রেড জোন ঘোষনা করা হয়। সরকারি বিধিনিষেধ অমান্য করায় পৌরসভায় ২০০টির অধিক, টমটম, সিএনজি, অটোরিকশা আটক করে চাবি জব্দ করা হয় এবং ৪ টি দোকান ও একটি টমটম গ্যারেজ সিলগালা করা হয়। মুখে মাস্ক না থাকায় ০৮ জনকে অর্থদন্ড ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৩টি মামলা সহ মোট ২২০০০/- অর্থদন্ড জরিমানা আদায় করা হয়েছে।

চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.