করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যু

ওয়ান নিউজ ডেক্সঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার সকালে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জালাল সাইফুর রহমান ২২ ব্যাচের প্রশাসন ক্যাডার ছিলেন। জ্বর-কাশি নিয়ে তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুদকের এ পরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে আসীন ছিলেন।

২০১৭ সালের জুলাই মাসে তাকের দুদকের পরিচালক হিসেবে স্থানান্তরিত করা হয়। তার বাড়ি ফেনী জেলায়। তার একমাত্র ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

এদিকে জালাল সাইফুরের স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.