কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই দুপুর ১২ টায় অস্থায়ী কার্যালয়ে উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদু রাজ্জাক মেম্বারের পরিচালনায় সদরের আওতাধীন দশ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা উম্মুক্ত আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ২নং পোকখালী ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দীন মেম্বার, ৩নং ইসলামাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুসুর রহমান সোহেল, ৪নং ঈদগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক কাইয়ুমউদ্দীন ডিসেন্ট, ৫নং জালালবাদ ইউনিয়নের সভাপতি হাফেজ নুরুল আবছার, সাধারণ সম্পাদক সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদ, ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের সভাপতি নেজাম উদ্দিন শাওন,সাধারণ সম্পাদক তানজিদ ওয়াহিদ লোটাস, ৭ নং ভারুয়াখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক হান্নান ডালিম, ৮ নং খুরুস্কুল ইউনিয়নের সভাপতি বোরহান চৌধুরী, সাধারণ সম্পাদক তামজিদ পাশা, ৯নং পিএম খালীর সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ। উক্ত সভায় স্ব স্ব ইউনিয়ন কমিটিকে এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনে দক্ষতা,সততা ও আন্তরি কতার সহিত কাজ করার আহবান জানান এবং ওয়ার্ড কমিটি করার প্রতিও ইঙ্গিত প্রদান করা হয়।সভা শেষে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি/ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইউনিয়ন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদককে সাথে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.