নিজস্ব প্রতিবেদকঃ
সত্যের সন্ধানে একনিষ্ঠভাবে কাজ করা ও সত্য তুলে ধরার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ “ওয়ান নিউজ” পরিবার ২৩ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় কক্সবাজার কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন “ওয়ান নিউজ” পরিবার।
এসময় ওয়ান নিউজ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ান নিউজ ডট কম ডট বিডি এর সম্পাদক ও সিও মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন, স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম, শেফায়েত উল্লাহ, আরিফুল হাসান, রাজিবুল হক।
সাক্ষাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির বলেন শহরকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করছি। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতার ফলে আমরা সন্ত্রাস ও মাদক নিমূর্ল করবো।
সাক্ষাৎ শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির এর হাতে উপহার “ওয়ান নিউজ” লগোযুক্ত কপি মগ তুলে দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.