কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজরে সিন্ডিকেট এর মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় পাহাড় নিধনে ব্যস্ত পাহাগ খেকোরা। কোনভাবেই পাহাড় নিধন থামাতে পারছে না স্থানীয় প্রশাসন।প্রশাসনকে তোয়াক্কা না কওে পাহাড় খেকোর দিনরাত পাহাড়ের মাটি কেটে এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করছে দেদারছে। সরকারী রেলের কাজে যেমন অবৈধ মাটি যাচ্ছে ঠিক তেমনি বেসরকারী কাজেও পাহাড়ের মাটি কেটে ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে দিনে-রাতে সাবাড় করছে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ও পিএমখালী ইউনিয়নের বেশ কিছু পাহাড়। গত কয়েক মাস ধরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন এসব পাহাড় নিধনে নেতৃত্ব দিচ্ছে কক্সবাজারের প্রভাবশালী একদল পাহাড় খেকো সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নিয়ন্ত্রনে থাকা বেশ কিছু অবৈধ পিকআপ দিনে-রাতে প্রকাশ্যে চলছে পাহাড় কেটে মাটি ও বালি পরিবহনে। তারা ইতিমধ্যেই পাহাড়ের মাটি বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান এলাকাবাসি। রহস্যজনক ভাবে এই অবৈধ কাজ দিনে-রাতে পাহাড়ের মাটি নিয়ে পিকআপ ভ্যান সড়ক ও মহাসড়ক দিয়ে যাতায়াত করছে নির্বিঘেœ তাতে প্রশাসনের নজর পড়ছেনা বলে জানান প্রত্যক্ষর্দশীরা । কিন্তু স্থানীয় বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর সেখানে এক প্রকার অসহায় বলে জানান তারা।পাহাড় খেকোরা বনকর্মীদের বেশ কয়েক দফা ধাওয়া, গুলি করে মারার হুমকিও দেয়া ও বন মামলা করে তা নিয়ন্ত্রন সম্ভব হচ্ছে না জানান স্থানীয় প্রশাসন। যার কারণে পিএমখালী ও খুরুশকুল, রামু উপজেলায় এখন এক ভয়ংকর এলাকায় পরিণত হয়েছে। সেখানে পাহাড় খেকোদের রাজত্বে দিশেহারা সাধারণ মানুষও। সরেজমিন ঘুরে দেখা গেছে, পিএমখালী ইউনিয়নের তোতকখালী, সিকদারপাড়া, সতেরকাটা, মাঝেরপাড়া, ছয়ভাইয়ের পাড়া, পুরাকাটা, সিকদারঘোনা, কাঠালিয়ামোরা, চেয়ারম্যানঘাটা, তাহেরমোহাম্মদেরঘোনা, সাতঘরিয়া পাড়া, ছনখোলা, নয়াপাড়া, ঘোনাপাড়া, মাদলিয়াপাড়া, পাহাড়তলী, খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ার ইউছুফ ফকিরপাড়া, রুহুল্লার ডেইল, ডেইলপাড়া, আদর্শগ্রাম, তেতৈয়া, ঘোনাপাড়া, পূর্ব হামজারডেইল, মেহেদীপাড়া, নতুন ঘোনাপাড়া, ফকিরের দোকান, ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া গ্রামে বেম কিছু পাহাড় নিধন চলছে প্রকাশ্যে। এসব এলাকার পাহাড় গুলোতে পিকআপ লাগিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজার শহর সহ বিভিন্ন এলাকায়। সেখানে নিচু এলাকায় অসংখ্য প্লট ভরাট করা হচ্ছে টাকার বিনিময়ে। নেয়া হচ্ছে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প এলাকায়ও। ওই সব নিচু এলাকা ভরাটে মাটি খেকোরা সব পাহাড়ই সাবাড় করে দিচ্ছে প্রকাশ্যে। কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ঠ প্রশাসনের সব বিভাগই এক প্রকার নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসী অভিযোগ করে জানান, চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শহরে প্রবেশ পথ, বাংলাবাজার থেকে পিএমখালী সড়ক এবং খুরুস্কুল ব্রীজ দিয়ে প্রতিদিন প্রকাশ্যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পিকআপ নিয়ে পাহাড় কেটে মাটি পরিবহন করা হচ্ছে। এসব মাটি ভর্তি পিকআপের কারণে পথচারিরাও দূভোর্গে আছেন। এমনকি মাটি ভর্তি পিকআপের ধাক্কায় এ পর্যন্ত ৭/৮ জন আহত হয়েছেন। এর পরও মাটি ভর্তি পিকআপ চলছেই প্রভাবশালীদের ছত্রছায়ায়।
স্থানীয় খুরুস্কুল এর মামুন জানান, মাঝে মধ্যে প্রশাসনের বড় কর্তারা অভিযান চালালেও পরে আবার ওই কাজ শুরু করে সিন্ডিকেটের সদস্যরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, পাহাড় কেটে মাটি পরিবহনে ব্যবহ্নত পিকআপ গুলোর গাড়ির মালিক হচ্ছে ঝিলংজার হাজীপাড়ার জাহেদ, শফি, মৌলভীপাড়ার মনছুর, পিএমখালীর ডিকপাড়ার মোস্তাক, তুষার, আমান উল্লাহ, নয়াপাড়ার আলম, কাদের, আবদুল্লাহ, হারুন, পরানিয়াপাড়ার ওবায়দুল, নুরুল আমিন, তোতকখালীর কায়েস, ফয়সাল, আমজাদ, জাসেদ, আক্কাছ, শাহজাহান, খুরুস্কুলের কাওয়ারপাড়ার কায়ছার, মামুন, মনিরুল, কুলিয়াপাড়ার জিয়াবুল, নবাব মিয়া, রফিক, লামাজিপাড়ার নাছির, তেতৈয়ার ইউছুপ ফকিরপাড়ার বাবুল, কক্সবাজার শহরের টেকপাড়ার নাছির উদ্দিন রুনু, ফরিদ কোম্পানি, জয়নাল, এহছান, কলাতলী আদশর্ গ্রামের সেলিম উল্লাহ সুমন, নুনিয়াছড়া মগচিতাপাড়ার লম্বা জাহাঙ্গীর অন্যতম।
এদিকে সরকারি পাহাড় দখল করে যারা পাহাড় কেটে মাটি বিক্রি করছেন তাদের নাম প্রকাশ্যে আসলেও তারা তা পরোয়া না করে তাদের পাহাড় কাটা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে তারা হলেন পিএমখালী ইউনিয়নের তোতকখালীর কায়েস সিকদার, আদিল সিকদার, তাহের মোহাম্মদের ঘোনার রবি হোসেন চৌধুরী, কাঠালিয়ামোরার মুফতি ছৈয়দ করিম, মাহবুব উল্লাহ, ছনখোলার জাহাঙ্গীর আলম, মাদলিয়াপাড়ার রমজান, খুরুস্কুলের জলিয়াবাপের পাড়ার মাওলানা মোহাম্মদ ইউছুফ, পূর্ব হামজারডেইল এলাকার মোহাম্মদ শহিদুল্লাহ, শাহিন আলম, কুলিয়াপাড়ার খোরশেদ আলম, পেঁচারঘোনার শামশুল আলম, তেতৈয়া দক্ষিণপাড়ার বেলাল সিকদার, সওদাগরপাড়ার মোহাম্মদ ইসলাম, ইউছুপ ফকিরপাড়ার আবু বক্কর ছিদ্দিক বাবুল, মুজিবুল হক, ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়ার শফিউল আলম, নাছির উদ্দিন অন্যতম।
নির্বিচারে পাহাড় কাটার বিষয়ে পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতারা বলেন ‘সম্প্রতি পরিবেশবাদী সংগঠনের একটি দল খুরুস্কুল, পিএমখালী ও ঝিলংজার ২৭টি পাহাড় কাটার স্থান আমরা পরিদর্শন করে পাহাড় কাটার ভয়াবহ চিত্র দেখতে পেয়েছি। পাহাড় কেটে বেশ কিছু পিকআপ (ডাম্পার) যোগে মাটি বিক্রি করা হচ্ছে দেদারছে। যা এক সময় ভয়ঙ্কর পরিনতি ডেকে আনবে। এভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এটি উদ্বেগজনক। এ বিষয়ে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহনে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’ তারা আরও বলেন, ‘বন মামলা দিয়ে পাহাড় কাটা রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।’
এ ব্যাপারে পিএমখালী রেঞ্জে’র রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ইতিমধ্যেই ৮০টি মামলা দেয়া হয়েছে। কয়েকটি গাড়িও জব্দ করা হয়েছে। এরপরও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছেনা। উল্টো গুলি করে মারার হুমকি দিচ্ছে।’
যোগাযোগ করা হলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘আমি নতুন এসেছি। পাহাড় কাটলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. আশরাফুল আফসার বলেন, ‘পাহাড় কাটা রোধে প্রশাসন কঠোর। ইতিমধ্যেই পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনে ইউএনও এবং এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়েছে।’
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.