নিজস্ব প্রতিবেদকঃ
করোনার এই ক্রান্তিলগ্নে সবাই যখন আতঙ্কিত হয়ে লকডাউন অবস্থায় গৃহবন্ধি তখনই ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ নিয়ে একদল তরুণ নিয়ে এলেন সমাজের গরীব দুঃখী অসহায় মানুষের জন্য ফ্রী বাজার।
হ্যা…. আমি মিছিলের কথা বলছি। এই কোন রাজপথের মিছিল না। কক্সবাজার এর সর্ববৃহৎ সামাজিক সংগঠন মিছিল।
“এসো স্বপ্নকে সত্যি করি সবাই এক মিছিলে” এই স্লোগান কে বুকে ধারণ করে দ্বিতীয় বারের মত কক্সবাজারের প্রথম ফ্রী বাজার “মিছিল হাট” এর আয়োজন করে সমাজের অসহায় মানুষের জন্য। কী নেই মিছিল হাটে?? নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি, ইলিশ মাছ, মুরগি, ডিম থেকে শুরু করে হরেক রকমের সবজির বিপুল সমাহার। সারা দেশে কেউই যা পারে নি, তা করে দেখিয়েছেন কক্সবাজার এর সর্ববৃহৎ সামাজিক সংগঠন মিছিল।
এসময় বাজার করতে আসা একজন লোক বলেন আমরা কখন ও কল্পনা ও করতে পারি এমন কিছু আমার কক্সবাজারে দেখবো। আমি একজন দিন মজুর, লক ডাউন এর পর থেকে সংসারে টানা পোড়ান চলছে আর উপর রোজা সব মিলিয়ে অবস্থা খুব খারাপ, এমনই সময় দীর্ঘ ২ মাস পর ফ্রীতে মন ভরে মাছ, মাংস সহ বাজার করলাম। পরিবারের সবাই অনেক দিন পর মনে ভরে দুমুঠো ভাত খেতে পারবো। এমন বাজারের যারা অয়োজন করেছে তাকে আল্লাহ তাকে টাকায় ভর পুর করে দেক।
মিছিল হাট ঘুরে দেখে করোনার এই ক্লান্তিলগন্যে এমন অভাবনীয় উদ্যোগ এর ব্যাপারে জানতে চাইলে, সামাজিক সংগঠন মিছিলের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন তুর্য জানান নির্দ্ধিধায় বাজার নিয়ে যান৷ পরিবারের মুখে হাসি ফুটান এই স্লোগান কে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে আমার মিছিলিয়ান ভাইদের নিরলস, অক্লান্ত, পরিশ্রম এর মাধ্যমে আমরা মিছিল হাট ২য় বারের মত ফ্রী বাজার শেষ করলাম। আমাদের সমাজর বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি যাতে করে আমরা প্রতি সপ্তাহে মিছিল হাট পরিচালনা করে নিম্ন,নিম্নমধ্যবিত্ত পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়।
প্রসঙ্গত সামাজিক সংগঠন মিছিল এর উদ্যোগে গত দুই বছর ধরে রমজান মাসে কক্সবাজার জেলা জুড়ে ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করে ৷ কিন্তু এবছর করোনা মহামারির কারণ তাদের এ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া কক্সবাজার জেলা জুড়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকলে কাছে পরিচিতি লাভ করে সুনামের সাথে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.