লোহাগাড়ায় করোনায় পজেটিভ রোগী ও মধ্যবিত্ত পরিবাবের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন চট্টগ্রামস্থ লোহাগাড়া সমিতি
জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলায় করোনায় সৃষ্ট দূর্যোগ ও ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী করোনায় পজেটিভ ও মধ্যবিত্ত পরিবারের বাড়িতে পৌঁছে দিচ্ছেন চট্টগ্রামস্থ লোহাগাড়া সমিতি।
গত ১৫ মে থেকে লোহাগাড়া উপজেলাকে তিন ভাগে ভাগ করে প্রায় ১২শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী চট্টগ্রামস্থ লোহাগাড়া সতিতির পক্ষে পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ।
সংগঠনটির দপ্তর সম্পাদক ও ত্রাণ উপ কমিটির আহবায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ ও অর্থ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে চুনতি, আধুনগর, বড়হাতিয়া পুটিবিলা ও কলাউজান ইউনিয়নে, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে লোহাগাড়া সদর ও আমিরাবাদ ইউনিয়নে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফৌজুল কবির ফজলুর নেতৃত্বে পদুয়া ও চরম্বা ইউনিয়নে মানবিক ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে যথাক্রমে চিনি, লাচ্ছি সেমাই ও বাংলা,প্যাকেট দুধ, নুডলস, তৈল, বিস্কুট ও সাবান।
লোহাগাড়া সমিতি- চট্টগ্রামের দপ্তর সম্পাদক ও ত্রাণ উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, লোহাগাড়া সমিতি -চট্টগ্রাম একটি মানবকল্যাণমুলক সংগঠন, বিগত দিনের ধারাবাহিকতায় আমরা করোনায় সৃষ্ট দূর্যোগে করোনায় আক্রান্ত রোগী ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি,যে সব মধ্যবিত্ত পরিবার আমাদের এই উপহার সামগ্রী বিতরণের খবর পেয়ে গোপনে সমিতির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছে তাদের কাছেও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.