উখিয়ার জালিয়াপালং এর বজল আহমদের ইন্তেকাল, ওয়ান নিউজ পরিবারের শোক

বার্তা পরিবেশকঃ

১৭ই নভেম্বর (রবিবার) রাত ৮টায় ওয়ান নিউজ ডট কম ডট বিডি এর সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন এর জেঠা এবং বিশিষ্ঠ শিক্ষা ও ক্রীড়া অনুরাগী ছানা উল্লাহ’র পিতা উখিয়া উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের মরহুম মৌলানা আমিন উল্লাহ তৃতীয় পুত্র বজল আহমদ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…. রাজিওন)।

আগামীকাল দুপুর ২টায় জালিয়াপালং সোনাইছড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানান।

এদিকে উখিয়ার জালিয়াপালং এলাকার প্রবীণ মুরব্বি ও ওয়ান নিউজ এর সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন এর জেঠা বজল আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ান নিউজ পরিবার

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের একজন প্রবীণ মুরুব্বী কে হারিয়েছেন আমরা ওয়ান নিউজ পরিবার   তার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.