ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের আর্থিক বদান্যতায় বিয়ের পিঁড়িতে
আব্দু রশিদ,নাইক্ষ্যংছড়ি ( বান্দরবান)
রামুর “ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদ” ঈদগড়ের ৩ হতদরিদ্র পরিবারের ৩ মেয়ের বিয়ে সম্পাদনে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।প্রতি পরিবারে প্রতি জনকে ১০ হাজার টাকা করে ৩ পরিবারে নগদ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।এসব অর্থ বিতরণ কালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোর্শেদ আলম,ঈদগড় ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদ, সমাজসেবক ডাঃ মোঃ সাজ্জাদ হোসাইন,মক্কা ফার্মেসীর সত্বাধিকারী জসিম উদ্দীন সিকদার, ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের বাংলাদেশ প্রতিনিধি তরুণ সংবাদকর্মী মাসেদুল হক আরমান।।

এসময় অর্থ সহায়তা প্রাপ্ত পরিবার গুলো ঈদগড় সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের দায়িত্বশীল সকল
সদস্যদের প্রতি শ্রদ্ধাচিক্তে কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া করেন।
উক্ত সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, মসজিদ- মাদ্রাসা, স্কুলভবন সংস্কারসহ দরিদ্র মানুষ এবং সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
এছাড়াও পার্শ্ববর্তী পার্বত্য বান্দরবান জেলা বাইশারীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী, গরীব অসহায় মানুষের মাঝে কোরবানি মাংস বিতরণ সহ জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.