শেফাইল উদ্দিনঃ
ককসবাজার সদর উপজেলার ইসলামাবাদে নবম শ্রেণির ছাত্রী অপহরনের শিকার হয়েছে। ২ দিনে ও উদ্ধার হয়নি ঐ ছাত্রী।এ ঘটনায় ১৫ নভেম্বর ককসবাজার মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জানাযায়, ইসলামাবাদ ইউচুপেরখীল গ্রামের দিন মুজুর গুরা মিয়ার কন্যা তারজিনা শারমিন ১৪ নভেম্বর সকাল সাড়ে ১১ টার সময় পরীক্ষার এসাইনমেন্ট স্কুলে জমা দিতে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী স্থানে একটি সিএনজিতে জোরপূর্বক উঠিয়ে অপহরণ করে কালা মিয়ার পুত্র দেলোয়ার হোসেন ঐ দিন বিষয়টি ঈদগাও জাহানারা ইসলামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এ পেক্ষিতে অপহরণের শিকার তারজিনার মাতা নুর জাহান বাদী হয়ে প্রথমে ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগ ও পরে ককসবাজার মডেল থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য ঐ যুবক বখাটে ও ইতিপুর্বে ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করার অভিযোগ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.