নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত আমীর ও নূরানী তালিমুল কোরআন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আল্লামা জুনাইদ বাবুনগরী সোমবার (১৬ নভেম্বর) একদিনের সফরে রামু আসছেন।
এদিন তিনি রামু আল-জামেয়া আল- ইসলামিয়া দারুল উলূম চাকমারকুলে ইছলাহী মাহফিল ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পশ্চিম চাকমারকুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাহফিলে সভাপতিত্ব করবেন আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও আনজুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর মহাসচিব আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারী।
পশ্চিম চাকমারকুল ইসলামী সম্মেলন পরিষদের ব্যবস্থাপনায় এতে মারকাযুল ফিক্রিল ইসলামী বসুন্ধরার মুহতামিম আল্লামা মুফতি আরশাদ রহমানী, দেশের খ্যাতনামা আলেম ও আলোচক জুনাইদ আল-হাবীবসহ মান্যগন্য ব্যক্তিগন উপস্থিত থাকবেন।
মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও কওমী মাদ্রাসা ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ এবং চাকমারকুল মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম সিকদার।
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২১
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.