ইশকুল_বেলার_গল্প, গরু vs cow

কক্সবাজার জেলা ছাত্রলীগ এর সভাপতি ইসতিয়াক আহমদ জয় তার নিজ জীবনীর ছোট একটি কাহিনী ফেইজবুক প্রোপাইলে তুলে ধরেছেন,  তা হুবহু ওয়ান নিউজ পাঠকের জন্য। ছাপানো হলো। 

 

ছোট মামা আমেরিকা থেকে আর মেঝ খালা ইংল্যান্ড থেকে অনেক বছর পর দেশে আসলেন। আমি তখন ক্লাস টু তে আর আমার ছোট ভাই ইভান তখন কেজি তে পড়ে।

ছোট মামা আর মেঝ খালা নানু বাড়ি সিলেট পৌঁছানোর পর দুই তিন দিন অপেক্ষা করতে হল আমাদের আমার বার্ষিক পরীক্ষা শেষ না হওয়ার কারণে।

পরীক্ষা শেষ হবে।

তারপর আমরা কক্সবাজার থেকে নানুবাড়ি সিলেট যাব। কিন্তু সময় যেন কাটে না। আমার আর ইভানের কত পরিকল্পনা। কি কি ড্রেস পরব,কি কি করব।সারাদিন দুইভাই মিলে হাজার রকমের পরিকল্পনা করতে করতে সময় চলে যায়।পড়াশোনায় মোটেও মন বসে না।

অবশেষে আমাদের পরীক্ষা শেষ হল…

মা আমাদের দুই ভাইকে নিয়ে রওনা দিলেন নানুবাড়ির উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে সকালে পাহাড়িকা ট্রেনে উঠলাম। সিলেট পৌছাতে অনেক রাত হয়ে গেল। আমরা যখন নানুবাড়ি সিলেট পৌঁছলাম তখন অনেক রাত। সম্ভবত সবাই ঘুমিয়ে পড়েছিল। তাই রাতে মামা আর খালার সাথে আমাদের আর দেখা হল না।

পরের দিন খুব সকালে মা ঘুম থেকে ডেকে তুললেন আমাকে আর ইভানকে। ঘুম থেকে উঠিয়ে মা আমাদের দুইভাইয়ের সারা গায়ে লোশন লাগিয়ে নতুন ড্রেস পরিয়ে দিলেন।বিদেশ ফেরত মামা আর খালার সামনে যাওয়ার আগে বেশ পরিপাটি হয়ে নিলাম দুই ভাই।

আমাদের দুই ভাইয়ের জন্মের পর ছোট মামার সাথে প্রথম আর মেঝ খালার সাথে দ্বিতীয় স্বাক্ষাত এটা। মা আমাদের খালার ঘরে নিয়ে গেলেন। খালা আমাদের দেখার পর কৌতুহল নিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলেন আমাদের দুই ভাই কে অনেক আদর করলেন তারপর ৬ বছর বয়সের খালাতো ভাই এহছানের সাথে আমাদের দুই ভাইকে পরিচয় করিয়ে দিলেন।

এহছান এই প্রথম দেশে এসেছে। যাইহোক পরিচয় পর্বের কিছুক্ষন পরেই আমরা তিনজন খেলতে বেরিয়ে পড়লাম। তিনজন বলতে আমি ইভান আর বিলেত ফেরত খালাতো ভাই এহছান। বিপত্তিটা ও ঘটে গেল ঐ সময়ে…

নানা বাড়ির গেইটের সামনে একটা ইয়া বড়

শিং ওয়ালা গরু রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিলো। অনেকটা দড়ি ছেড়াঁ পাগলা গরু মতোন!

ইভান গরুটার অস্বাভাবিক দৌড়ানো দেখেই চিৎকার করে বললো ভাইয়া তোমার পেছনে গরু,গরু ভাইয়া তুমি সরে দাঁড়াও।

আর খালাতো ভাই এহছান আমাকে উদ্দেশ্য বলছিল….

Brother Move Move!!

Brother Move!! Cow !! Cow !!

Brother A Black Cow

Behind on you!! Cow!!

Black Cow..Move..!!!! Move!!!

ইভান গরু গরু বলে চিল্লাছে।

আর এহছান Cow Cow বলে আরো জোরে চিল্লাছে। এক পর্যায়ে এহছান  ইভানের সামনে গিয়ে বলে উঠলো…

This is Cow!!

Don’t Called Goru one more!!

ইভান তখন বলেই যাচ্ছে না এইটার নাম গরু।

Cow আবার কি? আমরা সবাই গরু বলি একে।

এহছান তখন ইভানকে গরু না বলে Cow বলতে বার বার ফোর্স করছিলো।

ইভান উত্তরে এহছান কে বলছিল Cow বলে

কিছু নাই এইদেশে।এখানে এইটার নাম গরু ।

তাই আমরা সবাই একে গরু বলেই ডাকি।

গরু Vs Cow নিয়ে কি যে তুমুল ঝগড়া….

এক পর্যায়ে এক জন আরেক জনের উপর ঝাপিয়ে পড়লো। শুরু হলো মারামারি । তারপর ইভানের নাকে এহছান সজোরে এক ঘুষি দিল বসিয়ে। ঘুষি খেয়ে ইভান তো পুরাই নার্ভাস। এর মধ্যে তার নাক থেকে রক্ত পড়তে দেখে ইভান পাল্টা এহছানের মুখে আক্রমণ করে বসে।

গরু বনাম Cow এর  ভয়াবহ যুদ্ধে রক্তাক্ত হল আমার দুই ভাই। আমি দৌড় দিয়ে তখন মা,নানা সহ সবাইকে ঘরের ভেতর থেকে বাইরে ডেকে মারামারি বন্ধ করি এবং সকলে মিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

সেই দিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার অনেক বছর পর বুঝতে পারছি পৃথিবীর পরিস্থিতি অনেক বদলে গেছে।

পৃথিবী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। হাতের মুঠোয় এখন পুরো পৃথিবী। আজকের ছোট শিশুও বুঝতে পারে গরু  মানেই Cow।

তথ্য ও প্রযুক্তি ব্যবস্থার উন্নতির কারণে এখন একজনের সাথে আরেক জন সহজেই যোগাযোগ করতে পারে।

এখন আমার প্রতিদিন ঘুম ভাঙে ডোনাল্ড ট্রাম্প কিংবা ভ্লাদিমি পুতিনের ফলো করে রাখা টুইটে।

অন্য কারো হয়ত বড় কোন নায়ক কিংবা  নায়িকার টুইটে ঘেরা জীবন। কিন্তু এতে পৃথিবী কি আসলেই ছোট হয়েছে? আমার কাছে পৃথিবীটা একটুও ছোট হয়নি।

বরং আমার কাছে পৃথিবীটা আরো বড় হয়েছে।এতটা বড় যে -এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার সাধ্য নাই।

মা,বাবা,ভাই,বোন মিলে আমার সেই পৃথিবীটাই ছোট ছিল। চাইলেই মাকে জড়িয়ে ধরা যেত।চাইলেই বাবার স্পর্শ পাওয়া যেত। চাইলেই ইভানের মারামারি করা যেত। আমার সেই ছোট পৃথিবী আজ এতো বড় হয়েছে যে,আমি এর কূলকিনারা কিছুই খুঁজে পাই না।

মা বাবা কেউ বেঁচে নেই। ইংল্যান্ডে ইভানের পড়াশোনাও প্রায় শেষের পথে। মন চাইলেই এখন  ওদের ছুঁয়ে দেখা হয় না।

এই পৃথিবীতে এখন আর Cow আর গরু নিয়ে মারামারি হয় না। থ্রিজি ফোর জি যুগের কারনে প্রিয়জনের ভালবাসার ঘ্রাণ ও আর আগের মতোন পাওয়া যায় না।

ডাকপিয়ন হলুদখাম আর পোস্ট অফিস হটিয়ে ফেইসবুক, টুইটার,ইন্সটাগ্রাম কিংবা ইউটিউবের পৃথিবীতে আমার পৃথিবীটা আজ কোথায় যেন হারিয়ে গেছে।

তাই হয়তো এতো মানুষের ভীড়েও আমি আমার মতোন এতিম বালকের মতো একা বড় একা…

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.