আমরা লিপ সার্ভিস দিচ্ছি না : নাসিম
ওয়ান নিউজ ডেক্সঃ রোহিঙ্গা শরণার্থী ও বন্যার্তদের পাশে মুখে নয়, কাজের মাধ্যমে সরকার দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা কেউ বিদেশে বসে মায়াকান্না করছি না, লিপ সার্ভিস দিচ্ছি না। শেখ হাসিনা ছুটে গেছেন রোহিঙ্গাদের পাশে, বন্যার্তদের পাশে। মায়ের মমতা নিয়ে সেই মানুষদের আগলে রেখেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজিমপুর এতিমখানায় দরিদ্র ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী উচ্চ কন্ঠে বলেছেন- রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। আজ সমস্ত বিশ্ব জেগে উঠেছে, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নেওয়ার জন্য। সবার সমর্থন নিয়ে শেখ হাসিনার নেতৃত্বেই রোহিঙ্গা সমস্যা সমাধান করা হবে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দীন, সুজিত রায় নন্দী প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.