আপাতত পাসপোর্ট পাচ্ছেন না ভিপি নুর

ওয়ান নিউজ ডেক্সঃ রিট আবেদনের শুনানির জন্য আদালত দীর্ঘ সময় নেয়ায় আপাতত পাসপোর্ট পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। রোববার (২০ অক্টোবর) বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এ রিটের শুনানির দিন ধার্য করেছেন।

গত চার মাস ধরে বিভিন্ন কর্মকর্তার কাছে ঘুরেও পাসপোর্ট পাননি ভিপি নুরুল হক নুর। অবশেষে গত ১ আগস্ট তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত দীর্ঘ সময় দেয়ায় এ নিয়ে শুনানি করারও সুযোগ থাকছে না। এ বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভিপি পদে নির্বাচিত নুরুল হক নুর গত ২৩ এপ্রিল ইমার্জেন্সি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.