ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বিএনপি কোটা ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নতুন-নতুন ষড়যন্ত্রের পথ খুঁজছে। বিএনপি আমলে বিশেষ অভিযানের নামে বিরোধী রাজনীতিক ও মুক্তমনা মানুষকে গুম, খুন ও হয়রানি করা হয় বলেও তিনি মন্তব্য করেন।
আজ শ্যামলী শিশু পার্কে জাতীয় শোক দিবস উপলক্ষে ৩২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী জনস্বার্থে বিশেষ অভিযান শুরু করলেই বিএনপি-জামায়াত এটিকে নিয়ে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে অপরাজনীতি শুরু করে।
নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনীচক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশ ও বাঙ্গালি জাতিকে এক অন্ধকারের পথে নিয়ে যায়।
বর্তমানে শেখ হাসিনা দেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির শীর্ষ বিন্দুতে নিয়ে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : বাসস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.