আতিক-তাবিথের মনোনয়ন বৈধ

ওয়ান নিউজ ডেক্সঃ  আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম এবং তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বিষয়টি জানান।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলাম চাইলে আবেদন করতে পারবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি আর প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। এবার পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.