যমুনা :
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নেবে মরণঘাতী করোনাভাইরাস। এমন বিস্ময়কর আভাস দিয়েছেন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের একদল গবেষক।
ভাইরাসটির বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে গবেষকরা বলছেন, আগামী ১৯ মে’র মধ্যে বাংলাদেশ থেকে ৯৭ শতাংশ বিলীন হবে করোনাভাইরাস। আর ৯৯ শতাংশ বিলীন হবে ৩০ মে’র মধ্যে। আর সারা বিশ্ব থেকে পুরোপুরি বিদায় নিতে সময় লাগবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.