রাজিবুল হক চৌধুরীঃ
শুক্রবার (২২ ফেব্রুয়ারি ২০১৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ. কে. খান আইন অনুষদ অডিটোরিয়ামে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ‘ল ডিপার্টমেন্টের প্রিয় শিক্ষিকা, নীলসের প্রেসিডেন্ট নাসরিন সুলতানা ম্যাডাম ও চট্টগ্রাম বিশব্বিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক সংগঠন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টসের (নীলস) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের সহযোগিতায় ‘ল ক্যারিয়ার গাইডলাইনস’ শীর্ষক দিন ব্যাপী দিকনির্দেশনামূলক কর্মশালা ও নাট্যমঞ্চে অনুষ্ঠান সম্পুর্ণ হয়।

ভোট পাঁচটায় লালদীঘির পাড় থেকে আমাদের যাত্রা শুরু হয়, শুরুতে একটু টেনশনে ছিলাম সবাই। দুই বাসে ছিলাম প্রায় একশো আইনের শিক্ষার্থী। যারা ছিলো কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি আইন বিভাগের প্রিয় মুখ গুলো। যারা কারণে টেনশন একটু বেশি ছিল, অনেক দূরের যাত্রা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ছাত্র ছাত্রীদের গাড়ীতে উঠাতে হয়ছে।যার জন্য প্রিয় জিনান ভাইকে ধন্যবাদ না দিলে সেই একটু রাগ করতে পারে।
শুরু হলো যাত্রা, নিরবে চলছে গাড়ি হঠাৎ পিছনে থেকে যৌথ কণ্ঠের গানের শব্দ শুনে সবাই মুখে হাসি চলে আসে। সবাই একসাথে গান শুনতে ও গাইতে শুরু করালো। বেশি ভালোই যাচ্ছিল যাত্রা, এর পর যাত্রা বিরতি নিয়ে আবারও যাত্রা শুরু হয়। তখন বন্ধু সেফায়েত আমাকে কানে কানে বলে তার নাকি দুই নাম্বারের সংকেত চলে আসছে, কোন রকম ভাবে তার দুই নাম্বার সংকেত শেষ করে মুরাদপুর গিয়ে অন্য বাসে উঠি।চলে এসে আমাদের গন্তব্য স্থান প্রিয় চট্টগ্রাম বিশব্বিদ্যালয়ে।

এই কর্মশালায় সারা দেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচশতেরও বেশি আইনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
যার বিরাট অংশ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আইন বিভাগের শিক্ষার্থীরা।
রেজিষ্ট্রেশনের কাজ শেষ নাস্তার পর শুরু হয় আমাদের কর্মশালা।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
আমন্ত্রিত বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুমা জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাইদ আহসান খালিদ ও সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক, স্পিকার সহযোগী অধ্যাপক ড. মো. মইন উদ্দিন, নীলস-বাংলাদেশের প্রেসিডেন্ট ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার নাসরিন সুলতানা এবং বাংলাদেশ এয়ারপোর্সের উইং কমান্ডার রুমানা আনিস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সর্বোচ্চ বিদ্যাপীঠ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জরিপে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে।

তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, আজকের এই কর্মশালায় আপনারা জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণের বিষয়গুলো জানতে পারবেন। আপনারা কখনো অন্যায়, অসত্য ও অশুভর কাছে মাথা নত করবেন না। আমরা বীরের জাতি। আমাদের বীরের মর্যাদায় ভূষিত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তোমাদের আধুনিক, বিজ্ঞান মনষ্ক, গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই বিশ্ব অসংখ্য সম্ভাবনাময়। এই সম্ভবনার লক্ষ্য পূরণ করার জন্য নিজেকে তৈরি করতে হবে।

প্রসঙ্গ ক্রমে তিনি বলেন, অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা জ্ঞান সৃষ্টি করতে পারে। সেই জ্ঞান মানবসম্পদ তৈরি করতে পারে।
এতে আমাদের মূল আকর্ষণ ছিল (চবি)৮ম ব্যাচ, যারা বর্তমানে বিভিন্ন জেলায় জর্জ মেজিস্টিস এডভোকেট হিসাবে আছে।তাদের দেখে আমার সবচেয়ে বেশি অনিন্দিত হয়।
নীলস-বাংলাদেশের ট্রেজারার মো. সাজ্জাদের উপস্থাপনায় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- নীলস বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার নাসরিন সুলতানা। কর্মশালার মূল এবং প্রথম ভাগের কার্যক্রম শুরু হয় আমন্ত্রিত প্রধান আলোচকদের সেশন পরিচালনার মাধ্যমে।

বক্তারা আইনের শিক্ষার্থীদের জন্য অপেক্ষামান অসংখ্য সুযোগ ও অপার সম্ভবানাময় ক্যারিয়ার বিষয়ক তথ্যাদি শেয়ার করেন এবং এই সম্ভবনাগুলো অর্জনে করণীয় কার্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আইনের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাজ গঠনে আইন পেশার গুরুত্ব বিষয়ক বার্তা নিয়ে একটি বিনোদনমূলক নাটিকা ‘লিগ্যাল ড্রামা’ মঞ্চায়িত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.