‘মানবতাবাদী তরুণদের সংগঠন কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংক’

জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:

‘রক্ত দিন জীবন বাঁচান’ মানবিক এই কথাটিকে বুকে ধারণ করে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মানবতাবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ২২ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় শাহ্ আমানত তৃতীয় সেতুর দক্ষিণ পাড় গোল চত্বরে বর্নাঢ্য আয়োজনে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এতে সংগঠনটির প্রধান উদ্যোক্তা মো. নুরুল হক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি।

আলমগীর আল জাবেদ এর সঞ্জালনায় উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সদস্য মো. সেলিম, সিজেকেএস এর কাউন্সিলর হারুনুর রশিদ পাটোয়ারি, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালা উদ্দীন নয়ন, চরলক্ষ্যা ইউনিয়নের প্যানেল মেয়র হাজী শাহ্ আলম।

এতে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির আহবায়ক আরমান হোসাইন মিরাজ, সদস্য সালাউদ্দীন তারেক, আনজু বিনতে হাশেম, আফিয়া চৌধুরী, সাইমা সুলতানা রুম্পা, ইলিয়াছ শুভ, সাইফুল ইসলাম সাকিব, দিদারুল ইসলাম আদি, দাউদ নয়ন, মোহাম্মদ ফরিদ উদ্দীন।

সার্বিক সহযোগিতায় ও তত্তাবধানে ছিলেন মিজানুর রহমান তালুকদার, আবদুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ রবিন, কামাল উদ্দিন, আতাউর, বাহার সহ কর্ণফুলী উপজেলা ব্লাড ব্যাংকের সকল সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্ণফুলী উপজেলার একঝাঁক মানবতাবাদী তরুণদের নিয়ে গঠিত হয়েছিলো কর্ণফুলী উপজেলা বøাড ব্যাংক।

২০১৭ সালের জানুয়ারী মাসের শেষের দিকে সংগঠনটির কাজ শুরু হলেও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই সংগঠনটি।

এই পদযাত্রায় ২২ ফেব্রুয়ারী ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে কর্ণফুলী সেতুর আন্ডারপাসে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.