অমাখোঁ পরিবারের আনন্দ ভ্রমণ সম্পন্ন

শাহীন মাহমুদ রাসেল

কক্সবাজারের সেচ্ছাসেবী সংগঠন অমাখোঁর উদ্যোগে দিনব্যাপী আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২শে ফেব্রুয়ারি) সকাল ৮টায় স্থানীয় খরুলিয়া বাজার হতে লামা আলী কদম, মানিকপুরসহ কয়েকটি দর্শনীয় স্থানের উদ্দেশ্যে বাসযোগে ৪০জন সদস্য নিয়ে যাত্রা করেন অমাখোঁ পরিবারের দায়িত্বশীলরা।

আনন্দ ভ্রমণে অমাখোঁ পরিবারের দায়িত্বশীলদের মধ্যে অংশগ্রহণ করেন- উপদেষ্টা ফয়সাল মাহমুদ, এম শরিয়ত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন, কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে এবি ওয়াহিদ, মোঃ আনিছ, শাহীন মাহমুদ রাসেল, জাহেদ, আজিম খান,মোঃ ফরিদ, মাইন উদ্দিন, আরফাত, হাসান, এরশাদ,নওশাদ,সুজন,আজিম,বাপ্পি,জিয়াবুল হক,আনোয়ার প্রমুখ।

ভ্রমণে হাসি-উল্লাসে আর গান-আড্ডায় আড়াই হাজার বৃক্ষসম্বলিত দেশের
উঁচু উঁচু ঘন গাড় সবুজ সজীব পাহাড় আর বনানী ঘেরা আঁকাবাঁকা পথ,নীল আকাশ,সাদা সাদা মেঘ,নদী আর সাড়া জাগানো টাইটানিক জাহাজের মত নৌকা, মনোরম ভাস্কর্যের সাথে নয়নভোলানো নৈসর্গিক সৌন্দর্য,এ সব নিয়ে বান্দরবানের লামায় কিছু মুহূর্তের জন্য আনন্দে মেতে উঠেন তারা। পরে দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে রাত ৯টায় ফের কক্সবাজার সদরেন খরুলিয়ায় এসে তাদের বাস যাত্রা শেষ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.